শীত একেবারে দোড়গোড়ায় কড়া নাড়ছে৷ ত্বকের আর্দ্রতা কমতে শুরু করেছেইতিমধ্যেই৷ শীতে কেতাদুরস্ত পোশাক তো বেছেছেন । কিন্তু, জুতোজোড়া খুলতেই বেরিয়ে এল এক জোড়াফাটা পা । ব্যস, অমনি পুরোপ্রেস্টিজ পাংচার। তাই এখন জেনে নিন উপায়৷ আর শুরুকরে দিন পায়ের যত্ন,
তাহলে পা তো ফাটবেই না, আর আপনিও মনেরমতো জুটো পরতেপারবেন৷
গরম জলে পেট্রোলিয়াম জেলি ও অল্প নুন মেশান। ওই জলে পা ডুবিয়ে কয়েকমিনিট বসে থাকুন। এই সময় স্ক্রাবার দিয়ে গোড়ালিরতাহলে পা তো ফাটবেই না, আর আপনিও মনেরমতো জুটো পরতেপারবেন৷
ফাটা অংশ ঘষুন । দেখবেন মরা কোষ ঝরে পড়বে। জল দিয়ে ভালোভাবে পা ধুয়ে নিন । রাতে শুতে যাওয়ার আগে গোড়ালিতে পেট্রোলিয়াম জেলিলাগান । এই প্রক্রিয়া নিয়মিত মেনেচলতে হবে । ত্বক শুষ্ক হয়ে গেলেই পা ফাটারসমস্যা দেখা যায় । ত্বককে পুষ্টি জোগাতে খাদ্য তালিকায় রাখতে হবে দুধ, দই, টাটকা ফল ও সবজি।গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ বানান । ওই মিশ্রণটি নিয়ম করে গোড়ালিতে লাগান । পা ফাটার হাত থেকে রেহাই পাবেন। শাকসবজির রসও গোড়ালির ফেটে যাওয়া আটকাতে ভীষণ কার্যকরী । ফাটা জায়গায় সবজির রস লাগান। না শুকানো পর্যন্ত রেখে দিন। শুকিয়ে গেলেই ধুয়েফেলুন ।জুতো পরলেমোজা পরতে ভুলবেন না । সারাদিন ছোটাছুটিতে পায়ে চাপ পড়ে । সেক্ষেত্রে পা ক্ষক্তিগ্রস্ত হয় । মোজা পরলে সেই ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যায় ।

No comments:
Post a Comment