কথায় কথায় বলে আদাজলখেয়ে কাজে লেগেপড়া৷ কিন্তু এই কাজ যদি বাস্তবে করতে পারেন তাহলেকিন্তু কেল্লাফতে৷ আদা-চা যেমন খান, তার থেকেও কিন্তু বেশি উপকারী এই আদা-জল, হ্যাঁ, এমনটাই জানা গিয়েছে৷ এই আদাজলের গুণাগুণ চলুন জেনে
নেওয়া যাক…১) আদাজল হজমে সাহায্য করে৷ এই জল পান করলে খাবারহজমের কাজটি খুবইমসৃণ হয়ে যায়৷
২) আদাজল রক্ত পরিষ্কার রাখে৷ যার ফলে আপনার ত্বকের জেল্লাও বাড়ে৷ ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যাও দূর করে এই জল৷
৩) আদা মধুমেহ রোগেরপক্ষে খুবই উপকারী৷ নিয়মিত আদাজল খেলেব্লাড-সুগার নিয়ন্ত্রণে থাকে৷
৪) এই জল রক্তচলাচল স্বাভাবিক রাখে৷ পাশাপাশি মাসলসের ব্যথারও উপশম করে৷ মাথাব্যথাও কমায়৷
৫) আদাজল শরীরের মেটাবলিজম ঠিক রাখে৷ অতিরিক্ত ফ্যাট ঝরাতেও এর জুড়ি মেলা ভার৷
৬) আদাতে ক্যান্সার প্রতিরোধক ক্ষমতাও রয়েছে বলে বলা হয়৷ এর জল ফুসফুস, জরায়ু, কোলোন, স্তন, ত্বক এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার থেকে রক্ষা করে বলে জানা যায়৷
৭) আদাজল শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে৷ প্রতিদিন এই জল পান করেলসর্দি-কাশি এবং ভাইরাল ইনফেকশনের মতো রোগ থেকে দূরেথাকা যায়৷
আদার আরও বহু গুণ রয়েছে৷ তাই আদা চা এর মতোইআদা জলকেও যদি ফেবারিট করে নিতেপারেন তাহলে কথাইনেই৷

No comments:
Post a Comment